শ্রীরামের জন্য ভোট নয়, ভোট হোক উন্নয়নের জন্য, দেব - The News Lion

শ্রীরামের জন্য ভোট নয়, ভোট হোক উন্নয়নের জন্য, দেব

 


দি নিউজ লায়ন;    শ্রীরামের জন্য ভোট নয়, ভোট হোক উন্নয়নের জন্য। বারাসাতে তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তীর হয়ে প্রচারে এসে ভাজপার ধর্মীয় মেরুকরণের রাজনীতি যুক্তিপূর্ণ সমালোচনা করলেন তৃণমূল সাংসদ দেব। ভিড়ে ঠাসা জনসভায় দেব বলেন, ধর্ম জিতলে মানুষ হারবে। ধর্মের ভিত্তিতে ভোট হচ্ছে। মানুষকে বোঝানো হচ্ছে, আপনি সুরক্ষিত নেই। কিন্তু এই ভুল ধারণার মধ্যে থাকা চলবে না ধর্মের ভিত্তিতে ভোট দেওয়া চলবে না। 'ধর্মের নামে নয়, উন্নয়নের স্বার্থে ভোট দিন।'


 বারাসতের তৃণমূল প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তীর প্রচারে এদিন বারাসতে আসেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। বারাসতের শতদল মাঠের জনসভায় তিনি মুখ্যমন্ত্রী মানুষের উন্নয়নে কী কী প্রকল্প করেছেন তা বলেন। শিক্ষা ও স্বাস্থ্য খাতে কী উন্নয়ন হয়েছে, তাও তিনি তুলে ধরেন। তারপর তিনি বলেন, 'ধর্মের ভিত্তিতে নয় বা ভোটের দিকে তাকিয়ে নয়, শুধুমাত্র মানুষের উন্নয়নের স্বার্থে তৃণমূল সরকার বিভিন্ন প্রকল্প রূপায়ণ করেছে। শ্রীরামের জন্য ভোট নয়, ভোট হোক উন্নয়নের জন্য।' দেবের আরও সংযোজন, 'স্থানীয় নেতার উপর রাগ আছে বলে ভোটটা ভুল জায়গায় যেন চলে না যায়।'

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.