উপস্বাস্থ্যকেন্দ্রের পাশে পরিত্যক্ত বাড়ির ভিতর থেকে বোমা উদ্ধার - The News Lion

উপস্বাস্থ্যকেন্দ্রের পাশে পরিত্যক্ত বাড়ির ভিতর থেকে বোমা উদ্ধার

 


দি নিউজ লায়ন;   উপস্বাস্থ্যকেন্দ্রের পাশে পরিত্যক্ত বাড়ির ভিতর থেকে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে বারুইপুর পূর্ব বিধানসভার বৃন্দাখালি পঞ্চায়েতের পারুলদহ এলাকায়। স্থানীয় বাসিন্দারা ঘরে সন্দেহজনক ভাবে ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে  দুটি ব্যাগ থেকে ১২টি তাজা বোমা উদ্ধার করে। 


খবর দেওয়া হয় বম্ব স্কোয়াড কে। বিকালের পর তাঁরা ঘটনাস্থলে গিয়ে বোমা নিষ্ক্রিয় করে। এদিকে, এই ঘটনায় সাধারন মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য সনৎ মাইতি বলেন,গ্রামে এই ঘটনা আগে হয়নি। আমাদের ধারণা গ্রামের বদনাম করার জন্য রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য দুষ্কৃতীরা বোমা মজুত রেখে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.