মেদিনীপুর শহরে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করল সংকল্প ফাউন্ডেশন
দি নিউজ লায়ন; করোনার দ্বিতীয় ঢেউ মেদিনীপুর শহরে আছড়ে পড়েছে। প্রতিদিন হুহু করে করোনা সংক্রমণে আক্রান্তর সংখ্যা বাড়ছে। তাই মানুষকে করোনা নিয়ে সচেতন করতে শুক্রবার রাস্তায় নেমে সচেতনতা মূলক প্রচার শুরু করল মেদিনীপুর শহরের সমাজসেবী সংগঠন সংকল্প ফাউন্ডেশন ।শুক্রবার সংকল্প ফাউন্ডেশন এর পক্ষ থেকে সান্তনু পন্ডা, পারমিতা সাউ, গোপাল সাহা, নারোত্তম দের নেতৃত্বে সংগঠনের সদস্যরা মেদিনীপুর শহরের রাজাবাজার থেকে ক্ষুদিরাম স্ট্যাচু পর্যন্ত পথচলতি সর্বস্তরের মানুষের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন।
সেই সঙ্গে সর্বস্তরের মানুষকে করোনা নিয়ে সচেতন করেন। ওই সংগঠনের পক্ষ থেকে গোপাল সাহা বলেন আমরা সর্বস্তরের মানুষকে মাস্ক ব্যবহার করতে বলেছি, সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আবেদন করেছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন করেছি। সেই সঙ্গে পথচলতি মানুষদের হাতে একটি করে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিয়েছি। আগামী দিনে আমরা মেদিনীপুর শহর জুড়ে মানুষকে করোনা নিয়ে সচেতন করার জন্য প্রচার করব বলে তিনি জানান। তাঁদের এই উদ্যোগে খুশি মেদিনীপুর শহরের বাসিন্দারা।

Post a Comment