সম্পত্তির লোভে ভাইপোকে খুনের অভিযোগ কাকার বিরুদ্ধে
দি নিউজ লায়ন; পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার মনোহরপুর গ্রামে বৃহস্পতিবার সকালে একটি ঝোপ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম বাহাদুর কান্ডার (২৫) । তাঁর দিদি মৌসুমী রায় অভিযোগ করেছেন তাঁদের বাবা , মা নেই । তিনি বিবাহিত। ভাই কাকার কাছে থাকতেন। বেশ কিছুদিন ধরেই তাঁর কাকা অশোক কান্ডার ভাইয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছেন। প্রায়ই তাঁকে মারধর করা হতো । সম্পত্তির লোভে তাঁর কাকাই ভাইকে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে বলে তাঁর অভিযোগ ।
খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ মনোহরপুর গ্রামে গিয়ে মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে মৃতের কাকা অশোক কান্ডার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।ঘাটাল থানার পুলিস মৃত যুবকের দিদির অভিযোগ ক্ষতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে।তবে ওই যুবকের মৃত্যুর ঘটনার ফলে ঘাটাল থানার মনোহরপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment