আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত এক দুষ্কৃতী
দি নিউজ লায়ন; ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান এবং এক রাউন্ড কার্তুজ । বুধবার গভীর রাতে সুস্থানি মোড় এলাকায় থেকে ওই দুষ্কৃতী গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে পাঁচ দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ছিনতাইকারীর নাম আসমাউল শেখ। তার বাড়ি কালিয়াচক থানার সর্দার পাড়া এলাকায়।
বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানিয়েছেন, বেশ কিছুদিন আগে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে । সেই সময়ে অভিযুক্ত আসমাউল শেখকে আমরা গ্রেপ্তার করতে পারে নি। বুধবার রাতে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে সুস্থানি মোড় এলাকায় এলাকায় অভিযুক্ত আসমাউল শেখ ও তাঁর দলবল নিয়ে জড়ো হয়েছে ছিনতাইয়ের করার জন্য। এরপরই পুলিশের একটি টিম ওই এলাকায় পৌঁছে যায় হাতেনাতে ধরে ফেলে অভিযুক্ত আসমাউল শেখকে । তবে আসমাউল শেখ এর সঙ্গে আরো দুই তিন জন দুষ্কৃতীরা পুলিশকে দেখেই পুকুরে ঝাঁপ মেরে সাঁতার কেটে ওই পারে পালিয়ে যায়। ধৃত আসমাউল শেখের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান এক রাউন্ড কার্তুজ ।

Post a Comment