নবদ্বীপে মমতার জনসভাকে কেন্দ্র করে জোর কদমে চলছে মাঠ প্রস্তুতি
দি নিউজ লায়ন; আগামী শুক্রবার সকাল দশটা তিরিশ মিনিটে নদিয়ার নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের মনোনীত প্রার্থী তথা নবদ্বীপের চারবারের বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহার সমর্থনে নবদ্বীপ চটির মাঠ ময়দানে তৃণমূলের এক দলীয় জনসভায় যোগ দান করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত সেই কারণেই যুদ্ধকালীন তৎপরতায় মাঠ প্রস্তুতির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে চোটির মাঠ প্রাঙ্গনে।
এছাড়াও সর্ব সাধারণের কাছে তৃণমূল নেত্রীর জনসভায় যোগদান করার আহ্বান জানিয়ে ইতিমধ্যেই সমগ্র বিধানসভা এলাকায় প্রচার শুরু করা হয়েছে নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মমতার জনসভাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই দিন নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হবে চৈতন্য ভূমি নবদ্বীপ শহর কে বলে জানা গিয়েছে। তৃণমূল নেত্রী ছাড়াও ওই দিনের জনসভায় উপস্থিত থাকবেন নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব বৃন্দ।

Post a Comment