মুর্শিদাবাদের হরিহারপাড়া তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন
দি নিউজ লায়ন; সোমবার রাত থেকেই মুর্শিদাবাদের হরিহারপাড়া তৃণমূল কর্মী সমর্থকদের ওপর হামলা চলছিল মঙ্গলবার রাতে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হলো এক তৃণমূল সমর্থককে। নিহতের নাম বাদল ঘোষ। তৃণমূলের অভিযোগ কংগ্রেস এবং সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের খুন করেছে বাদলকে। মঙ্গলবার রাতে হরিহরপাড়া থানার চোঁয়া গ্রাম পঞ্চায়েতের পাড়াগ্রাম এলাকার উদ্ধার হয় বাদল ঘোষের দেহ।
মঙ্গলবার রাতে বাদল ঘোষ ও তার এক সঙ্গী বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিল। গ্রামে ঢোকার আগে তার সাইকেল দাঁড় করিয়ে এলোপাতাড়িভাবে তাকে কোপান হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাদলের। ধারাল অস্ত্রের কোপে তার মাথা দেহ থেকে আলাদা হয়ে যায়। সঙ্গে থাকা তার সঙ্গী দৌড় পালিয়ে যায়। খুনের পর বোমাবাজিও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিস। অভিযুক্তদের খোঁজে তল্লাসি শুরু হয়েছে।
তৃণমূলের অভিযোগ, গত তিনদিন ধরে লাগাতার হামলা হচ্ছে তৃণমূলের ওপর একাধিক নেতা কর্মীর বাড়ি ভাঙচুর হয়েছে বোমাবাজি হচ্ছে বাম কংগ্রেস এবং ভাজপা মিলিতভাবে সন্ত্রাস করছে হরিহরপাড়া দখল করতে চাইছে প্রশাসনকে একাধিকবার জানানো সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা নেয়া হয়নি এবার তৃণমূল কর্মীদের নিশংস ভাবে খুন করা হলো দোষীদের গ্রেফতার করা না হলে বৃহত্তম আন্দোলনে নামতে তৃণমূল প্রতিরোধের পথে যাবেন নেতাকর্মীরা।

Post a Comment