ভোটার স্লিপ বিতরনের গাফিলতির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের অফিসে বিক্ষোভ তৃণমূলের - The News Lion

ভোটার স্লিপ বিতরনের গাফিলতির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের অফিসে বিক্ষোভ তৃণমূলের

 


দি নিউজ লায়ন;   ভোটার স্লিপ বিতরনের গাফিলতির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের অফিসে বিক্ষোভ প্রদর্শন করলো ভাটপাড়া তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার রাতে ভাটপাড়া পৌরসভা ভেতরে ভাটপাড়া বিধানসভার নির্বাচন কমিশনের দপ্তরে ভোটার স্লিপ বিতরনে বিলম্ব করার অভিযোগ তোলা হয়। উদ্দেশ্য প্রণোদিত ভাবেই নির্বাচন কমিশন এই বিরক্ত করছে বলে অভিযোগ তৃণমূলের নেতৃত্বের। তৃণমূলের এই বিক্ষোভের পর নির্বাচন কমিশন আগামীকালের মধ্যে ভোটার স্লিপ দিয়ে দেওয়ার আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ তুলে নেয় তৃণমূল কর্মীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.