ভোটের আগে উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল, টিটাগড়ের ক্লাবে বিস্ফোরণে নিহত ১, বোমাবাজি ভাটপাড়া জগদ্দল কাঁচরাপাড়া বীজপুরে
দি নিউজ লায়ন; ভোটের আগে উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল টিটাগড়ের ক্লাবে বিস্ফোরণ। জগদ্দল ভাটপাড়ায় বোমাবাজি কাঁচরাপাড়া তৃণমূল সমর্থক দের বাড়ি লক্ষ্য করে বোমা ভাজপার দুষ্কৃতীদের। মঙ্গলবার রাতে টিটাগড়ের জিসি রোজ খাটাল একালায় একটি ক্লাবঘরে বিস্ফোরণের আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। এই এলাকাটি খরদা বিধানসভার অন্তর্গত। বিস্ফোরণের জেরে ক্লাব ঘর ধ্বংসস্তুপে পরিণত হয়। উড়ে যায় চাল। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দুজনকে বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের নাম রাজু যাদব বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানার পুলিশ। বসানো হয়েছে পুলিশ পিকেট। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বোমা বাঁধার সময় অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটে টিটাগর এর পাশাপাশি বোমাবাজির ঘটনা ঘটে জগদ্দল ভাটপাড়া এবং কাঁচরাপাড়া তে জগদ্দলের মেঘনা মরে ব্যাপক বোমাবাজি হয় মঙ্গলবার রাতে এ ছাড়া ভাটপাড়ার বিভিন্ন এলাকাতেও বোমাবাজির খবর পাওয়া গিয়েছে একই রকমভাবে কাঁচরাপাড়া তে তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা বাজি করে ভাজপা দুষ্কৃতীরা বিভিন্ন এলাকা থেকে বিচ্ছিন্ন অশান্তির খবর পাওয়া গিয়েছে তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর নানা রকম ভাবে তাদের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে সব মিলিয়ে ভোটের আগের দিন উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল তৃণমূলের অভিযোগ প্রচুর বহিরাগত দুষ্কৃতীদের ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন সিং এর মধ্যে তুমুল কর্মীদের ওপর হামলা হচ্ছে হুমকি দেয়া হচ্ছে ভোটের দিন বাইরে বেরোলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে পুলিশকে জানিয়ে কোনো লাভ হচ্ছে না।

Post a Comment