চাকদহে আগ্নেয়াস্ত্র হাতে বুথের সামনে ঘুরতে দেখা গেল নির্দল প্রার্থীকে
দি নিউজ লায়ন; পঞ্চম দফার ভোটের দিনে আগ্নেয়াস্ত্র হাতে বুথের সামনে ঘুরতে দেখা গেল নির্দল প্রার্থীকে। ঘটনাটি নদিয়ার চাকদহের ৪৪ নম্বর বুথের। নদিয়ার শান্তিপুরে যখন গুলিবিদ্ধ হলেন তৃণমূলকর্মী, তখন চাকদহে বুথের বাইরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে দেখা গেল খোদ নির্দল প্রার্থী কৌশিক ভৌমিককেই! বাড়ি থেকে বেরিয়েও ভয়ে আর বুথ অবধি যেতে পারলেন না অনেকেই!
এদিন সাদা পাঞ্জাবী পড়ে বন্দুক হাতে হনহনিয়ে বুথের দিকে এগিয়ে যাচ্ছিলেন নির্দল প্রার্থী। বলছিলেন, রিকভারি করুন..রিকভারি করুন...! একসময়ে আবার পাঞ্জাব ভিতর থেকে বন্দুকটি মাটিতে ফেলে দিলেন তিনি। সামনে দাঁড়িয়ে পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সকলেই হতবাক।
তবে এ বিষয় চাকদহ বিধাসভা নির্দল প্রার্থী কৌশিক ভৌমিক বলেন, পিস্তল নিয়ে বেরোননি। বরং বন্দুকটি উদ্ধার করে থানা জমা দিতে যাচ্ছিলেন। সেই ফাঁকে কেউ বা কারা ছবি তুলে বিষয়টি অন্যভাবে উপস্থাপনা করতে চাইছে। ওই নির্দল প্রার্থীকে আটক করে ঘটনার সত্যতা উদ্ঘাটন করতে চাইছে পুলিশ।

Post a Comment