রায়পুরে কোভিড হাসপাতালে বিধ্বংসী আগুন
দি নিউজ লায়ন; ছত্তীশগড়ে করোনা হাসপাতালে বিধ্বংসী আগুন। শনিবার সসন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন করোনা আক্রান্ত রোগী প্রাণ হারিয়েছেন। বাকি রোগীদের দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে পৌছয় বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন।
সূত্রের খবর, এদিন সন্ধ্যায় ছত্তীশগড়ের রাজধানী রায়পুরের ওই কোভিড হাসপাতালে হঠাৎ করেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সেই সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোট ৫০ জন করোনা রোগী। দমকল কর্মীরা দ্রুত তাঁদের উদ্ধার করে পাশের হাসপাতালে স্থানান্তরিত করেন। তবে তাঁর আগেই ৪ জন রোগী প্রাণ হারান।
আরও বেশ কয়েকজন রোগী গুরুতর অসুস্থ হয়ে পাশের হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। যদিও আগুন লাগার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, শট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে।

Post a Comment