এবার জেলেই ভাইদের সঙ্গে দেখা হবে দিদির, দিলীপ
দি নিউজ লায়ন; শনিবার অশোকনগর বিধানসভার বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তীর সমর্থনে গুমায় একটি সভা করেন দিলীপ ঘোষ। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন দিলীপ ঘোষ। শুধু মমতাই নয়, ওই সভায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও আক্রমণাত্মক ছিলেন দিলীপ ঘোষ।
এদিন দিলীপ বলেন, 'দিদি, আপনার মনের ইচ্ছা পূরণ হবে জেলে বসেই। জেলেই মিটিং করবেন ভাইদের সঙ্গে। ২ মে-র পর দোকান খোলার লোক পাবেন না। বিধানসভা ভোটের ফল বের হওয়ার পর তৃণমূলে দাঁড়ানোর কোনও প্রার্থী পাওয়া যাবে না। টাকা দিয়ে প্রার্থী দাঁড় করাতে হবে।' লালু প্রসাদ যাদবের কথা উল্লেখ করে দিলীপ ঘোষ বলেন, এবার জেলে বসেই ভোটে জিতবেন দিদি। যে যে ধরনের নেতা তাকে সেই রকম ভাবেই জেলে রাখা হবে। যে পঞ্চায়েত সমিতির লোক তাকে বারাসত জেলে রাখার ব্যবস্থা করা হবে।
যারা এমএলএ তারা দমদম সেন্ট্রাল জেল। এমপি আর খাদ্যমন্ত্রীর মতো কেউ হলে তাকে ভুবনেশ্বরে জগন্নাথ দর্শন করতে পাঠিয়ে দেব। দিদিমনি প্রায়ই বলেন, আমাকে জেলে পাঠিয়ে দিন আমি জিতে আসব। লালুর মতো। দিদিকে বলি, আপনাকে একলা যেতে হবে না। আপনার ভাইরাও যাবে। পার্টির মিটিং জেলে বসেই করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও আক্রমণ করেন দিলীপ ঘোষ।

Post a Comment