নদীয়ার বেথুয়া ডহরি জাতীয় সড়কের ওপর ঘোড়ার গাড়ি কে পিষে দিয়ে পলাতক ঘাতক গাড়ি! মৃত ঘোড়া এবং চালক - The News Lion

নদীয়ার বেথুয়া ডহরি জাতীয় সড়কের ওপর ঘোড়ার গাড়ি কে পিষে দিয়ে পলাতক ঘাতক গাড়ি! মৃত ঘোড়া এবং চালক

 


দি নিউজ লায়নঃ    নদীয়ার নাকাশিপাড়া বেথুয়া ডহরি 34 নম্বর জাতীয় সড়কের উপরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ঘোড়ার গাড়ি চালকসহ ঘোড়া। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বেথুয়াডহরী ইক্ষু গবেষণা কেন্দ্রের সামনে 34 নম্বর জাতীয় সড়কে । মৃতের পরিবার সূত্রে জানা যায় সুধাকর পুরে বাড়ি শাহিদ শেখ 55 বছরের ওই ঘোড়ার গাড়ি চালক বিচুলি কিনতে বাড়ি থেকে বের হয়েছিলেন। 


 সেখানে যাওয়ার পথে গাড়ি চাপা পড়ে মারা যান । ঘাতক গাড়িটি পলাতক। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ মৃতদেহটি প্রথমে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য শক্তিনগর মর্গে পাঠানো হয়। তার এই অকাল মৃত্যুতে শোকস্তব্ধ তার পরিবার ও এলাকাবাসী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.