ভোটের মুখে হুগলির ডানকুনি টোল প্লাজার কাছে প্রচুর অস্ত্রসহ গ্রেফতার এক ব্যক্তি - The News Lion

ভোটের মুখে হুগলির ডানকুনি টোল প্লাজার কাছে প্রচুর অস্ত্রসহ গ্রেফতার এক ব্যক্তি

 


দি নিউজ লায়ন;   আটটি পিস্তল  ও ২৯৭ রাউন্ড কার্তুজ নিয়ে হাতেনাতে ধরা পড়লো এক ব্যক্তি। ঝাড়খণ্ডের পালামৌ থেকে অস্ত্র গুলি নিয়ে আসছিল ব্রিজ কিশোর তিওয়ারি নামে এক ব্যক্তি। শুক্রবার ডানকুনি টোল প্লাজার কাছে সি আই ডি ও হুগলি জেলার ডানকুনি থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে ব্রিজ কিশোর তেওয়ারী কে হাতেনাতে ধরে ফেলে।


 ভোটের মুখে এতগুলি অস্ত্রশস্ত্র নিয়ে কলকাতায় যাচ্ছিলেন ব্রিজ কিশোর তেওয়ারী। তাকে হুগলির ডানকুনি টোল প্লাজার কাছেই ধরে ফেলেপুলিশ ও সিআইডি। তবে পুলিশ সূত্রে জানা যায় যে এর আগেও  কয়েকবার এই ব্যক্তি এই পথ দিয়ে অস্ত্রশস্ত্র কলকাতায় পাচার করেছে।


 আগামী  সপ্তাহে হুগলি ও হাওড়া জেলায় তৃতীয় ও চতুর্থ দফার বিধানসভার নির্বাচন।তার আগে শুক্রবার ৭ টি বন্দুক ও ২৯৭ টি তাজা কার্তুজ উদ্ধার হওয়ার ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।সিআইডি  ওই ব্যক্তিকে গ্রেফতার করে কোথায় অস্ত্র গুলি সে নিয়ে যাচ্ছিল তা জানার জন্য  জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.