করোনার আক্রান্ত বাপ্পী লাহিড়ি
দি নিউজ লায়ন; করোনার আক্রান্ত জনপ্রিয় গায়ক, সুরকার বাপ্পী লাহিড়ি। জানা যাচ্ছে, অসুস্থ অবস্থায় বুধবার গভীর রাতে বাপ্পী লাহিড়িকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাপ্পী লাহিড়ির মেয়ে রিমা লাহিড়ি বনশল জানিয়েছেন, তাঁর বাবা যথাযত সাবধানতা মেনেই চলছিলেন।
তাঁর করোনা লক্ষণও সামান্য। তবে বয়সের কথা মাথায় রেখে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। করোনার যাতে ঠিকমত চিকিৎসা হয়, সেকারণেই এই সিদ্ধান্ত।
রিমা লাহিড়ির আরও জানান, গত কয়েকদিনে যারা বাপ্পিদার সংস্পর্শে এসেছেন তাদের প্রত্যেককে কোভিড টেস্ট করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন রেমা। একইসঙ্গে সমস্ত অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 'বাবার জন্য শুভকামনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।'''আশাকরি উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

Post a Comment