অক্সিজেনের ঘাটতি মেটাতে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে বসানো হচ্ছে অক্সিজেন প্রস্তুতের প্লান্ট
দি নিউজ লায়নঃ অক্সিজেনের ঘাটতি মেটাতে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে বসানো হচ্ছে অক্সিজেন প্রস্তুতের প্লান্ট। এই প্লান্ট থেকে রোগীদের বেড পর্যন্ত অক্সিজেন নিয়ে যাওয়ার জন্য বসানো হবে পাইপ লাইনও। সেই পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন পাবেন বেডে থাকা রোগীরা। সমগ্র প্রকল্পটিতে খরচ হবে ৬০ লক্ষ টাকা। করোনার মহামারির সময় যখন চারিদিকে অক্সিজেনের জন্য হাহাকার শুরু হয়েছে তখন আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের এই প্রকল্প নিয়ে বিভিন্ন মহলে হই চই শুরু হয়ে গেছে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার চিন্ময় বর্মন বলেন, " এই প্রকল্পের ফলে রোগী, চিকিৎসক, নার্স সকলের সুবিধা হবে। হাসপাতালেই অক্সিজেন প্ল্যান্টের সাথে রোগিদের বেড পর্যন্ত পাইপ লাইনে যুক্ত থাকবে।কোভিড রোগীদের জন্য যে নির্দিষ্ট ১৫ টি বেড রয়েছে তার সাথেও অক্সিজেন পাইপলাইন যুক্ত থাকবে।পাশাপাশি অন্যান্য ওয়ার্ড গুলিতেও পাইপলাইন পৌঁছে যাবে।
এজেন্সিকে দ্রুত কাজটি শেষ করার নির্দেশ দিয়েছি আমরা।জেলা হাসপাতালের জরুরি বিভাগের ঠিক পেছনেই অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ চলছে।" জানা গিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে আর মাত্র মাসখানেকের অপেক্ষা।আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাইপলাইনের মাধ্যমে রোগীদের বেড অবদি গুরুত্বপূর্ণ অক্সিজেন পৌঁছে দেবার কাজ শেেষ হচ্ছে।পাশাপাশি অক্সিজেন তৈরির জন্য জেলা হাসপাতালের ভেতর পৃথক ভাবে অক্সিজেন তৈরির প্ল্যান্টের কাজ চলছে দ্রুত গতিতে। আলিপুরদুয়াার জেলা হাসপাতালের রোগিকল্যান সমিতির চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন,সম্ভবত রাজ্যে প্রথম কোন জেলা হাসপাতালের এমন প্ল্যান্ট।নির্বাচনের জন্য কিছুটা বেশি সময় লাগলো।প্রকল্পের মোট ব্যয় হবে ৪৬ লক্ষ টাকা।
পাশাপাশি ১৪ লক্ষ টাকায় অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ টি করছে পূর্তদপ্তর।সৌরভ এও বলেন, কোভিড পরিস্থিতিতে এই প্ল্যান্ট খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে।গোটা দেশেই আজ অক্সিজেনের অভাব দেখা যাচ্ছে।আলিপুরদুয়ার জেলায় এই মুহুর্তে প্রায় ১৮ লক্ষ মানুষ রয়েছেন।শুধু কোভিড রোগী নয় অন্যান্য রোগিদের জন্য সাহায্য করবে প্ল্যান্ট।আশাবাদী দ্রুত কাজ শেষ হবে।বিষয়টি জেনে কিছুটা হলেও স্বস্থি মিলেছে স্থানীয়দের।উল্লেখ্য, কোভিড এর দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আছরে পরেছে আলিপুরদুয়ার জেলাতেও।মাত্র একসপ্তাহেই রোগির সংখ্যা ১৬৭ তে পৌঁছে গেছে।স্বাভাবিক ভাবেই অক্সিজেন জনিত সমস্যা যেন না হয় সেদিকেও দৃষ্টি রেখেছে স্বাস্থ্য দর শনিবারই জেলাশাসক জানিয়েছেন, আপাতত জেলায় অক্সিজেনের কোন সমস্যা নেই।যথেষ্ট অক্সিজেনের ব্যবস্থা রয়েছে।তবুও স্থায়ী প্ল্যান্টের বিকল্প কিছু হতে পারেনা বলেই মত বিভিন্ন মহলে র।একবার অক্সিজেন প্ল্যান্ট তৈরি হয়ে গেলে জেলার কোন হাসপাতালেই অক্সিজেনের সংকট তৈরি হবে না।

Post a Comment