বেড নেই রুগী পরিবারকে এক জবাব শিলিগুড়ির বেসরকারি হাসপাতালগুলির - The News Lion

বেড নেই রুগী পরিবারকে এক জবাব শিলিগুড়ির বেসরকারি হাসপাতালগুলির

 


দি নিউজ লায়নঃ  বেড নেই রুগী পরিবারকে এক জবাব শিলিগুড়ির নার্সিংহোমগুলির। করোনা আক্রান্ত রুগী নিয়ে বেসরকারি হাসপাতালের দাঁড়ে দাঁড়ে ঘুরে দিশেহারা রুগী পরিজনেরা। নার্সিংহোমকে কোভিড চিকিৎসার জন্য ২৫শতাংশ শয্যা বৃদ্ধির কড়া নির্দেশ জেলা স্বাস্থ্য দপ্তরের। আগামী মঙ্গলবারের মধ্যে জেলার করোনা চিকিৎসার জন্য ১৪টি বেসরকারি হাসপাতালকে কোভিড উপযোগী পরিকাঠামো গড়ে শয্যা বৃদ্ধির কথা জানানো হয়েছে দার্জিলিং জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে। জেলায় বেসরকারি ক্ষেত্রে ১৩৬ থেকে বাড়িয়ে সবমিলিয়ে ৩৫০ শয্যা করার কথা বলা হয়েছে বলে জানান দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। শিলিগুড়ি শহরে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই অনিয়ন্ত্রিত বিল  থেকে শয্যার কৃত্রিম অভাব তৈরি করে দাপিয়ে মোটক অঙ্কের টাকা আয়ের ব্যবসায়িক ফন্দি এটেছে বেসরকারি নার্সিংহোম গুলি।


 তবে জেলায় নির্বাচনী বিধির কারনে কমিশনের নির্দেশ ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি জেলা স্বাস্থ্য দপ্তরের। যার জেরেই চূড়ান্ত অসহিষ্ণু হয়ে ওঠে কোভিড রুগীর ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলি। বর্তমানে কোনো হাসপাতালে করোনা চিকিৎসার জন্য রয়েছে ১২টি শয্যা কোথাও আবার ১৭টি বেড ধার্য্য বলে জানানো হচ্ছে। তবে রুগী পরিবার পৌঁছলেই জানিয়ে দেওয়া হচ্ছে কোনো বেড খালি নেই। সব বুকড রয়েছে। একটি দুটি নয় শহরের করোনা চিকিৎসা করা হচ্ছে এমন বেসরকারি হাসপাতালের রিসেপশন থেকে একই জবাব দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে রুগী নিয়ে আসা অসহায় রুগী পরিজনদের।আবার করোনা রুগীর ভর্তি কয়েক লক্ষ টাকার বিল ধরিয়ে দিচ্ছে নার্সিংহোমগুলি।


তবে শহরের বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগের ওপর নির্বাচন মিটতেই এবারে শক্ত হাতে বেসরকারি নার্সিংহোম গুলির ওপর লাগাম টানতে চলেছে জেলা স্বাস্থ্য দপ্তর। দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ প্রলয় আচার্য্য জানান জেলায় ১৪টি বেসরকারি নার্সিংহোমের তালিকা স্বাস্থ্য দপ্তরের কাছে রয়েছে যারা এই মুহূর্তে করোনার চিকিৎসার করছে।এখন শয্যা সংখ্যা ১৩৬রয়েছে যা বাড়িয়ে প্রায় বেসরকারি ক্ষেত্রে ৩৫০ শয্যা প্রস্তুত করার কথা বলা হয়েছে। সমস্ত বেসরকারি হাসপাতালগুলোতে ইতিমধ্যেই চিঠি দিয়ে তা জানিয়ে দেয়া হয়েছে  জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে। তিনি বলেন নার্সিংহোম গুলিকে আগামী তিনদিন অর্থাৎ মঙ্গলবারের মধ্যে শয্যা তৈরীর কথা জানানো হয়েছে। এদিকে কোভিড রুগীর চিকিৎসায়  অনিয়ন্ত্রিত বিলের বিষয়ে তিনি জানান এধরনের অভিযোগ কানে এসেছে। তবে রুগী পরিবারের তরফে অভিযোগ আসেনি। রুগী পরিবার অভিযোগ করলেই তার ভিত্তিতে জেলা স্বাস্থ্য দপ্তর নির্দিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.