সীমান্ত সীল করে বাঙ্গালীদের ঢোকা আটকাচ্ছে উড়িষ্যা - The News Lion

সীমান্ত সীল করে বাঙ্গালীদের ঢোকা আটকাচ্ছে উড়িষ্যা

 


দি নিউজ লায়নঃ শুক্রবার বিকাল থেকে পশ্চিমবঙ্গ - উড়িষ্যা সীমান্ত লাগোয়া পূর্ব মেদিনীপুরের দিঘাতে অস্থায়ী ভাবে বাঁশের ব্যারিকেড করে দিলো উড়িষ্যা প্রশাসন। সেই নিয়ে  উত্তেজনা ছড়ালো সৈকত শহরে । পণ্যবাহী গাড়ি ছাড়া অন্য যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি ঘোষনা করে  সরকারি নির্দেশিকা জারি করেছে উড়িষ্যা সরকার। 


পন্যবাহী গাড়িকে ছাড় দিলেও যাত্রীবাহী গাড়ি ঢোকার উপরে কড়া নিষেধাজ্ঞা এই নির্দেশিকায়। জানা গেছে নির্দেশিকায়  উড়িষ্যার বাসিন্দাদের দুই প্রান্তে যাতায়াতের উপরে ছাড় দেওয়া হলেও বাংলার মানুষদের উড়িষ্যায় ঢোকার উপরে আছে নিষেধাজ্ঞা।

আর এটা জানার পরেই দিঘা সীমান্তের বাংলার বাসিন্দাদের প্রশ্ন  বাংলায় কি তাহলে কোভিডের উৎপত্তি স্থল। উড়িষ্যার মানুষ বাংলায় (দিঘায় আসতে পারে) কিন্তু এখানকার মানুষ  উড়িষ্যার যেতে গেলে  সমস্যা কেন ?


শুক্রবার সন্ধ্যার পরে শনিবার সকালেও এই নিয়ে বিবাদ তৈরী হয় ।দুই পক্ষের মধ্যে বিবাদ তৈরী হয় ।এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে দুই তরফে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.