প্রচারে গিয়ে বাধার মুখে রুদ্রনীল ঘোষ - The News Lion

প্রচারে গিয়ে বাধার মুখে রুদ্রনীল ঘোষ

 


দি নিউজ লায়ন;   প্রচারে গিয়ে বাধার মুখে পড়েন রুদ্রনীল ঘোষ। শুক্রবার সকালে রুদ্রনীল প্রচারে গিয়েছিলেন নিজের কেন্দ্র ভবানীপুরে।  গোপাল নগর এলাকায় ৭৪ নম্বর ওয়ার্ডে যখন প্রচার শুরু করেন রুদ্রনীল,  তখনই তাঁদের উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। বাধা দেওয়া হয় প্রচারে। এদিন প্রচার শুরু করতেই এলাকার মহিলারা বাড়ি থেকে বেরিয়ে তেড়ে আসেন বলে অভিযোগ। অকথ্য ভাষায় তাঁরা বিজেপি কর্মী সমর্থক এবং প্রার্থীকে আক্রমণ করেন। তারপরেই প্রচার বন্ধ করে থানায় যান রুদ্রনীল। সেখানে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখান তিনি। 


এদিন রুদ্রনীল ঘোষ বলেন, ' তৃণমূল সুত্রেই জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী অন্য কোনও আসন থেকে দাঁড়াচ্ছেন। তিনি বুঝতে পারছেন নন্দীগ্রামে হারতে বসেছেন। সে জন্যই অন্য কোথাও থেকে দাঁড়ানোর ভাবনা চিন্তা করছেন। উনি বেশ কিছু কিছু সিট খুঁজে বেড়াচ্ছেন যার মধ্যে  অবশ্যই রয়েছে ভবানীপুরের আসন। গণতান্ত্রিক অধিকারে অবশ্যই তিনি দাঁড়াতে পারেন যে কোনও জায়গা থেকে।


 কিন্তু যে কোনও জায়গায় তাঁর হার নিশ্চিত এবং অন্যান্য জায়গাতেও যাঁরা তৃণমূলের প্রার্থী রয়েছেন, সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে ভোট দিচ্ছেন। তাঁর জন্য ভারতীয় জনতা পার্টিকে কোনও  পরিশ্রম করতে হচ্ছে না। আমাদের শুধু একটাই পরিশ্রম হচ্ছে আমরা চিৎকার করে বলছি অন্যায়ের পাশ  ছেড়ে ন্যায়ের পাশে দাঁড়ান। শিরদাঁড়া সোজা করে দাঁড়ান। আর সেই কারণে আমাদের দরজায় দরজায় প্রচার চলছে। আমাদের পোস্টার, ব্যানার, হোডিং লাগাতে দিচ্ছে না। ধমকি দিচ্ছে। কর্মীদের মারধর করছে'। 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.