রবিবার দুপুরে হাবড়া বিডিও অফিসে ধর্নায় বসলেন জ্যোতিপ্রিয় - The News Lion

রবিবার দুপুরে হাবড়া বিডিও অফিসে ধর্নায় বসলেন জ্যোতিপ্রিয়

 


দি নিউজ লায়ন;  "রবিবার দুপুরে হাবড়ায় দলীয় প্রার্থী রাহুল সিনহার সমর্থনে রোড শো করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তার আগে আমাদের দলের ফ্ল্যাগ,ফেস্টুন খুলে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন বিধি লঙ্ঘন করে সরকারী ল্যাম্পপোস্টে বড়োবড়ো হোডিং লাগিয়েছে বিজেপি। বারবার অভিযোগ করা স্বত্ত্বেও কোন কাজ হয়নি। এক কথায় নির্বাচন কমিশনকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে বিজেপি। নির্বাচন কমিশনের এ হেন পক্ষপাতিত্য মূলক আচরনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ হাবড়া ১ নম্বর বিডিও অফিসে ধর্নায় বসেছি"।------ রবিবার দুপুরে হাবড়া বিডিও অফিসে ধর্নায় এসে সাংবাদিকদের এই কথাই বললেন হাবড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.