মা অন্নপূর্ণা পুজো উপলক্ষ্যে 'প্রকৃতি বাঁচাও' থিম বানানোর কাজ চলছে ঝাড়গ্রামের পুকুরিয়াতে
দি নিউজ লায়ন; আর কয়েকদিন পরেই শুরু হবে মা অন্নপূর্ণা পুজো। তাই জোর কদমে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। প্রতি বছরের ন্যায় এ বছরও ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া এলাকায় মা অন্নপূর্ণা পূজোর প্যান্ডেলের থিম বানানোর কাজ চলছে জোর কদমে। এবছরের থিম হচ্ছে জঙ্গলমহলের প্রকৃতিকে বাঁচিয়ে রাখা কতটা জরুরি তারই চিত্র তুলে ধরা হয়েছে। মূলত জঙ্গলে আগুন লাগিয়ে জঙ্গল নষ্ট করার যে চক্রান্ত শুরু হয়েছে বিশেষত তাদের মনে চেতনা জাগাতে এবং এইভাবে যাতে জঙ্গল নষ্ট না করা হয়।
তাই এই এই চিত্র তুলে ধরা হয়েছে। জঙ্গলের বিভিন্ন পাতা যেমন খেজুর পাতা,তালপাতা সহ বিভিন্ন জঙ্গলের জিনিস দিয়েই এই থিম তৈরি করা হচ্ছে বলে শিল্পীরা জানান। ৮-১০ জন শিল্পী প্রায় দশ দিন ধরে কাজ করে চলেছেন এবং এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।প্রতিবছর ওই এলাকার মা অন্নপূর্ণা পুজোকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম হয়। তবে এবছর করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে ঝাড়গ্রাম জেলায়। তাই করোনা পরিস্থিতিকে মাথায় রেখেই প্রশাসনের বিধিনিষেধ মেনেই পুজোর আয়োজন করা হয়েছে। এবং মন্ডবে আসা দর্শনার্থীদের জন্য মাস্ক ও স্যানিটাইজার এর ব্যবস্থা ও করা হয়েছে বলে ওই পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়।

Post a Comment