শালবনির খুদিমারিতে কুকুরের আক্রমণে আহত হরিণ
দি নিউজ লায়ন; রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের দু'নম্বর বিষ্ণুপুর অঞ্চলের খুদিমারির মাঠে আহত অবস্থায় একটি পূর্ন বয়স্ক হরিণ কে দেখতে পায় গ্রামবাসীরা। এরপর স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় বনদপ্তরের আধিকারিকদের।খবর পেয়ে বনদপ্তর এর আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে আহত হরিনটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায় যে রবিবার সকালে কয়েটি কুকুরের আক্রমণে আহত হয় ওই হরিণটি।স্থানীয় বাসিন্দারা কুকুর গুলিকে তাড়া করে ওই এলাকা থেকে সরিয়ে দেয়।
এর পর আহত হরিণ টি কে গ্রামবাসীরা সুস্থ করে তোলার চেষ্টা করে। বন দফতরের আধিকারিকরা এসে হরিণ টি কে উদ্ধার করে নিয়ে যায়। তবে ওই আহত হরিণটিকে দেখতে ভিড় জমায় গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দারা জানান যে ওই এলাকায় বেশ কয়েকটি হরিণ রয়েছে।হরিণ গুলি গ্রামে এসে ছুটে বেড়ায়।হরিণ এর দল ফসলের ক্ষতি করলে ও গ্রামবাসীরা হরিণ গুলিকে খুব ভাল বসেন।তাই কুকুরের আক্রমণে একটি হরিণ অসুস্থ হয়ে পড়ায় গ্রামবাসীদের মন খারাপ বলে এক গ্রামবাসী জানান।তারা ওই হরিণটির দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Post a Comment