হাওড়া গ্রামীণ জেলার একাধিক হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা - The News Lion

হাওড়া গ্রামীণ জেলার একাধিক হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা

 


দি নিউজ লায়ন;  হাওড়া গ্রামীণ জেলার একাধিক হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকল্পনা নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ইতিমধ্যে জেলার চারটি সরকারি হাসপাতালে এই পরিষেবা শুরু হবে। রাজ্যে ক্রমশ বেলাগাম হয়ে উঠছে করোনা। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলাতেও আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কর্তাদের কপালে। গত বছর করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য উলুবেড়িয়া ইএসআই হাসপাতাল ও ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে ব্যবস্থা থাকলেও এবারের এখনো পর্যন্ত ইএসআই হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা পরিষেবা শুরু হয়নি।


 এমনকি গতবছর সঞ্জীবন হাসপাতালের ৫০০ বেড করোনা আক্রান্তদের জন্য বরাদ্দ করা হলেও এবারে এখনো পর্যন্ত ১০০ টি বেড করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য বরাদ্দ করা হয়েছে। যদিও স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর সঞ্জীবন হাসপাতাল ছাড়াও এবারে উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতাল, বাউড়িয়া স্টেট জেনারেল হাসপাতাল, উদয়নারায়নপুর স্টেট জেনারেল হাসপাতাল এবং গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর আগামী ২৬ এপ্রিল থেকে এইসব হাসপাতালে পরিষেবা শুরু হয়ে যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.