রেল কলোনি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড - The News Lion

রেল কলোনি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

 


দি নিউজ লায়ন;  রানিতলার হাবাসপুর রেল কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিকেলে ভস্মীভূত একাধিক বাড়ি। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রেল কলোনির একটি বাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের বাড়িতে ছড়িয়ে পড়ে।


 আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই প্রতিবেশীরা ছুটে আসেন এবং স্থানীয় জলাশয় থেকে জল নিয়ে এসে আধঘণ্টার চেষ্টায় আগুন নেভান। পরে  থানার পুলিস রেল কলোনিতে এসে ঘটনার তদন্ত করে। ভগবানগোলা থানার পুলিস আধিকারিক বলেন, রান্না করার সময় মাটির উনুন থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ব্লক প্রশাসন থেকে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.