ভোটকা চোট দিয়ে পরাস্ত করুন কৃষকবিরোধী কালো আইন আনা বিজেপিকে, সংযুক্ত কিষান মোর্চা - The News Lion

ভোটকা চোট দিয়ে পরাস্ত করুন কৃষকবিরোধী কালো আইন আনা বিজেপিকে, সংযুক্ত কিষান মোর্চা

 


দি নিউজ লায়ন;   ভোটকা চোট দিয়ে পরাস্ত করুন কৃষকবিরোধী কালো আইন আনা বিজেপিকে। কৃষক বিরোধী বিজেপিকে একটিও ভোটে নয় এরাজ্যের কৃষকদের কাছে পদ্ম উপড়ে ফেলার ডাক দিল্লির আন্দোলনরত কৃষকদের তরফে সংযুক্ত কিষান মোর্চার। বাংলায় মহাপঞ্চায়েত করে কৃষকদের অস্তির রক্ষার লড়াইয়ে সামিলের ডাক দিচ্ছেন তারা।   বুধবার শিলিগুতে সাংবাদিক বৈঠক করে সংযুক্ত কিষান মোর্চার তরফে মেধা পাটেকর, ডা সুনীলা ও অভিক সাহা জানান কৃষকদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই উঠেছে এখন এই আন্দোলন।


 আমরা এরাজ্যে  মহাপঞ্চায়েত অর্থাৎ কৃষক ও বুদ্ধিজীবীদের নিয়ে নানা জায়গায় আলোচনা সভা করে বিজেপির ভয়াবহতার বিরুদ্ধে কৃষকদের রুখে দাঁড়ানোর আবেদন জানাচ্ছি। তারা বলেন মোদি সরকার সত্য মিথ্যার ভাষা বোঝে না।ভালো মন্দের তফাৎ বোঝেনা। কোনটা সাংবিধানিক কোনটা অসাংবিধানিক তা জানে না। এই দল একটাই ভাষা বোঝে-ভোট আসন ক্ষমতা। তাই কানে কালা বধির এই বিজেপি সরকারের কান খোলার জন্য ভোটের সাজা দরকার।তারা জানান কোন দলকে চাষিরা ভোট দেবেন, তা নিয়ে কোন বক্তব্য নেই। বিজেপির বিরুদ্ধ শক্তির হাত শক্ত করুন। 


যাকে খুশি ভোট দিতে পারেন। শুধু ভোট দেওয়ার সময় চাষির মনে রাখবেন এই বিজেপি সরকার দেশের কৃষকদের ওপর দেশদ্রোহী উগ্রপন্থী বলে দেগেছে, বিজেপি সরকারের ইশারায় কৃষকদের ওপর কাঁদানে গ্যাস ছুড়ে জল কামান চলেছে,পুলিশ দিয়ে লাঠি পেটা করা হয়েছে  আন্দোলনরত কৃষকদের। তাই পদ্ম চিহ্নের পক্ষে একটিও ভোট নয়। বাংলার নির্বাচন জিততে মরিয়া বিজেপি। গেরুয়া পদ্ম এই নির্বাচনে হারলেই, তাদের দৌড়দন্ডতার ফানুস চুপসে যাবে। মোদী বাধ্য হবেন আন্দোলনরত কৃষকের দাবি মেনে নিতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.