ঝাড়গ্রামের নয়াগ্রাম থানা এলাকা থেকে প্রচুর চোলাই মদ ও মদ তৈরির জিনিস উদ্ধার করলো আবগারি দফতর - The News Lion

ঝাড়গ্রামের নয়াগ্রাম থানা এলাকা থেকে প্রচুর চোলাই মদ ও মদ তৈরির জিনিস উদ্ধার করলো আবগারি দফতর

 


দি নিউজ লায়ন;   বুধবার গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়গ্রাম  জেলার আবগারি দফতরের কর্মী ও আধিকারিকরা ঝাড়গ্রাম জেলা পুলিশের সহযোগিতায় ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার ক্ষুদমরাই,গোপীনাথপুর, বনিশোল  সহ আরো কয়েকটি গ্রামে হানা দিয়ে৩৪০ লিটার চোলাই মদ,জাওয়া ২৬০০ লিটার উদ্ধার করে নষ্ট করে দেয় আবগারি দফতরের কর্মী ও আধিকারিকরা।সেই সঙ্গে ১২০ কেজি মহুয়া,৫ কেজি বাখর সহ চোলাই মদ তৈরির অন্যান্য সরঞ্জাম তারা উদ্ধার করে। সেইসঙ্গে আবগারি দফতরের পক্ষ থেকে চোলাই মদ ভাঁটি গুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।


তবে আবগারি দফতরের অভিযানের সময় অবৈধ চোলাই মদ ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।তাই কাউকে গ্রেফতার করা যায় নি।তবে ওই ঘটনা কে কেন্দ্র করে ওই গ্রাম গুলিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।নয়াগ্রাম থানা এলাকায় বেআইনি ভাবে প্রচুর চোলাই মাদের  ভাঁটি রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।তবে বুধবার তল্লাশি অভিযান চালিয়ে আবগারি  দফতর এর কর্মী ও আধিকারিকরা বড় ধরনের সাফল্য পেয়েছে বলে ঝাড়গ্রাম জেলা আবগারি দফতরের পক্ষ থেকে জানানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.