মগরাহাট পশ্চিম কেন্দ্রের তৃণমূলের প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লার উপর হামলা
দি নিউজ লায়ন; বুধবার সন্ধ্যায় মগরাহাট পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গিয়াস উদ্দিন মোল্লার উপরে আক্রমণের জেরে উত্তাল দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার রাজারহাট এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় মগরাহাট পশ্চিম তৃণমূল কংগ্রেসের প্রার্থী গিয়াস উদ্দিন মোল্লা শিরাকলের তার নিজের বাড়িতে ফেরার সময় অতর্কিতে বিজেপি এবং ISF কর্মীসমর্থকরা তার ওপর হামলা চালায় এমনি অভিযোগ।
এই হামলায় জখম হন গিয়াস উদ্দিন মোল্লা ও তার দেহরক্ষী।এর পরেই তৃণমূল কর্মী সর্মথকরা বিক্ষোভে ফেটে পড়েন। রাজারহাটের ১১৭ নম্বর জাতীয় সড়কের উপরে টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে এবং গাছের গুড়ি ফেলে অবরোধ করে দেওয়া হয় জাতীয় সড়ক এবং বিক্ষোভ দেখায় দোষীদের গ্রেফতারের দাবিতে।এদিকে মগরাহাট বিধানসভার অন্তর্গত সবকটি রাস্তাতেই অবরোধ শুরু হয়ে যায়। এখনো পর্যন্ত অবরোধ চলছে ।তাদের দাবি দোষীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবে। ঘটনাস্থলে এসে পৌঁছেছেন উস্থি থানার পুলিশ।

Post a Comment