কোভিড টেস্টের রিপোর্টের জালিয়াতির সন্দেহে গ্রেফতার ৩ - The News Lion

কোভিড টেস্টের রিপোর্টের জালিয়াতির সন্দেহে গ্রেফতার ৩

 


দি নিউজ লায়ন;   কল্যাণী মেডিকেল কলেজ ও জেএনএম হাসপাতাল থেকে কোভিড টেস্টের রিপোর্টের জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত সন্দেহে বৃহস্পতিবার পুলিস অবশেষে তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে মৃত্যুঞ্জয় রাম হাসপাতালে ডাটা এন্ট্রি অপারেটর এবং বাকি দু'জন মোনালিসা বিশ্বাস ও অরূপ দাস কাঁচরাপাড়ার একটি ল্যাবের কর্মচারী। অভিযোগ ছিল, হাসপাতালে না গিয়ে ওই চক্রের মাধ্যমে ঘরে বসেই করোনা টেস্ট করিয়ে তার রিপোর্ট টাকার বিনিময় হাতে পেয়ে যাচ্ছিলেন অনেকেই।


 এক কথায় বলতে গেলে সরকারি হাসপাতালে এ যেন বেসরকারি পরিষেবা। এমনকি কর্তৃপক্ষের সই জাল করে মোটা টাকার বিনিময়ে টেস্টের রিপোর্ট হাতে দিয়ে দেওয়া হচ্ছিল। কল্যাণী থানার পুলিস ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.