মোদী অমিত শাহরা বুঝে গিয়েছেন বাংলায় ক্ষমতা দখল করা যাবে না, তাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে টাকা দিয়ে ভোট লুট করার চেষ্টা করছেন, অভিষেক
দি নিউজ লায়ন; শুক্রবার বসিরহাট মহকুমা সন্দেশখালি এবং হাড়োয়ার জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, বাংলার মুখ্যমন্ত্রীকে অপদস্ত করতে সব কাজ ছেড়ে বাংলায় পড়ে আছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ। কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রায় সকলেই কিন্তু এত করেও মমতাকে হারানো যাবেনা। গুজরাট কখনো বাংলা দখল করতে পারবেনা। মোদী অমিত শাহরা বুঝে গিয়েছেন বাংলায় ক্ষমতা দখল করা যাবে না তাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে টাকা দিয়ে ভোট লুট করার চেষ্টা করছেন।
ওদের জনসভায় ভিড় হচ্ছে না। প্রধানমন্ত্রী হতাশা থেকে হাস্যকর মন্তব্য করছেন। লোক ওদের দেখে হাসছে ওদের কথা শুনে হাসছে। কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের জনসভায় যা ভিড় হচ্ছে গ্রামের কোন মেলা বা জেসিবি দিয়ে মাটি কাটা হলে ওর থেকে বেশি ভিড় হয় আর এইসব দেখেই মাথা ঠিক রাখতে পারছেন না ভাজপা নেতারা। বিজেপি বাংলায় ধর্মের ভিত্তিতে ভোট করাতে চাইছে কিন্তু বাংলার ভোট হবে উন্নয়নের ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে গত 10 বছরে যে উন্নয়ন করেছেন তার নিরিখে ভোট হবে।সুন্দরবন অঞ্চলে আমফানের সময় এলাকা চষে ফেলেছিলেন মুখ্যমন্ত্রী। প্রত্যেককে সাধ্যমতো সাহায্য করেছে রাজ্য সরকার। মোদি লোকদেখানো একদিন হেলিকপ্টারে সুন্দরবন ঘুরে দিল্লি ফিরে গিয়েছিলেন যা ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল তার বিন্দুমাত্র ক্ষতিপূরণ দেয়া হয়নি।
মমতা বাংলার মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছেন, স্বাস্থ্য সাথী কার্ড হচ্ছে, শিক্ষা বিনামূল্যে পাওয়া যাচ্ছে কন্যাশ্রী রূপশ্রী মতো একাধিক প্রকল্প রাজ্য সরকার করেছে সাধারণ মানুষের কথা ভেবে কিন্তু দিল্লির মোদি সরকার মানুষকে শোষণ করছে। ওদের কোনো নীতি নেই। সমস্ত বেচে দিচ্ছে। কৃষকদের সর্বনাশ করছে। বাংলার মানুষই ঠিক করুন আগামী পাঁচ বছর রেশন চান বিনামূল্যে বাড়িতে বসে নাকি মোদী অমিত শাহের ভাষণ শুনবেন। প্রথম তিন দফায় নির্বাচন থেকে পরিষ্কার হয়ে গিয়েছে বাংলায় ফের তৃণমূল সরকার ক্ষমতায় আসতে চলেছে মোদী অমিত শাহ জেপি নাড্ডারা যা যা বলছেন সবই ফাঁকা আওয়াজ বাংলার মানুষ মনস্থির করে নিয়েছে বাংলায় বিজেপির কোন স্থান নেই বাংলা নিজের মেয়েকেই চায়।

Post a Comment