সাঁকরাইল ব্লকের বহড়াদাঁড়ি এলাকায় হুলা জ্বালিয়ে মাঠ থেকে হাতি দাঁড়াচ্ছেন গ্রামবাসীরা - The News Lion

সাঁকরাইল ব্লকের বহড়াদাঁড়ি এলাকায় হুলা জ্বালিয়ে মাঠ থেকে হাতি দাঁড়াচ্ছেন গ্রামবাসীরা

 


দি নিউজ লায়ন; ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর বহড়াদাঁড়ি এলাকায় প্রায় ৫০ টি দাঁতাল হাতি শুক্রবার  ঢুকে  তাণ্ডব চালায়। মাঠে থাকা পাকা বোরো ধান নষ্ট করে দেয়। গ্রামবাসীরা শুক্রবার সন্ধ্যার মুখে হুলা জ্বালিয়ে হাতিগুলোকে অন্যত্র পাঠানোর চেষ্টা করে। কিন্তু হাতি গুলি মাঠ থেকে  কোন মতেই সরছে না। যার ফলে হাতির হামলায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ওই এলাকার  চাষিরা। গ্রামবাসীরা বিষয়টি বন বিভাগ এর আধিকারিকদের  জানালে ও  বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে যায় নি।যার ফলে এলাকার বাসিন্দারা বনদপ্তর এর উপর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন ।


 যেভাবে হাতির দল ওই ব্লকের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে যে কোনো ধরনের অঘটন ঘটার আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা । তাই হাতির হামলার আশঙ্কা আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বিভিন্ন গ্রামের গ্রামবাসীরা। সেই সঙ্গে বহু কষ্ট করে বোরো ধান চাষ করেছিলেন চাষিরা,সেই ধান চাষ নষ্ট করে দিচ্ছে হাতির দল। যার ফলে কিভাবে  তারা সংসার চালাবে তা নিয়ে চিন্তায় পড়েছেন এলাকার বাসিন্দারা।তবে বন দফতরের পক্ষ থেকে চাষীদের ক্ষতি পূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.