দুই দফার ভোটে 50 টি আসনে জয়লাভ করবে বিজেপি, অমিত শাহ
দি নিউজ লায়ন; দুই দফার ভোটে 50 টি আসনে জয়লাভ করবে বিজেপি, কুচবিহারের শীতলকুচি তে জনসভা করে এমনটাই দাবি করলেন অমিত শাহ। শুধু তাই নয় নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে এমনটাও বললেন তিনি। শীতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রাণপুরুষ ঠাকুর পঞ্চানন বর্মা কে পঞ্চানন বর্মন বলে সম্বোধন করেন অমিত শাহ, মুখ্যমন্ত্রীর অভিযোগ কেন্দ্রীয় নেতারা নাম পর্যন্ত জানেন না, উল্টোপাল্টা নামে সম্বোধন করেন। তা আরও একবার প্রমাণিত হলো শীতলকুচি তে।
বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে শীতলকুচি বিধানসভার অন্তর্গত ডাকঘরায় জনসভা করলেন সরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মাথাভাঙ্গা ও শীতলকুচি বিধানসভার প্রার্থী সুশীল বর্মন ও বরেন চন্দ্র বর্মন এর সর্মথনে আজকের নির্বাচনী সভা বলে জানান দলের নেতা অভিজিৎ বর্মন।এই সভায় অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যনট মন্ত্রী প্রল্লাদ সিং প্যাটেল, রাজ্য কমিটির সদস্য দীপ্তিমান সেনগুপ্ত,তপশিলি মোর্চার সহ সভাপতি হেমচন্দ্র বর্মন, বিজেপির সংসদ নিশীথ প্রামানিক, প্রার্থী সহ অন্যান্য নেতৃত্বরা।
মনীষী পঞ্চানন বর্মার ছবিতে মাল্যদান করে এদিনের জনসভার শুভ সূচনা করেন হেমচন্দ্র বর্মন। আমিত শাহ সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য। উত্তরবঙ্গের ভালো চিকিৎসা ব্যবস্থা নেই কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসলে কোচবিহারে এইমস্ হাসপাতাল তৈরি করা হবে, কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয় স্থাপন করা হবে এবং বিশাল আকারের পঞ্চানন বর্মার মূর্তি স্থাপন করা হবে। আমরা সরকারের আসলে কাটমানি, ভ্রষ্টাচার,হিংসা,সমস্ত ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ করে দেবো। স্বরাষ্ট্র মন্ত্রী আরো জানান মমতার বিদায় ঘন্টা বেজে গেছে এবার ক্ষমতায় আসছে ভারতীয় জনতা পার্টি। এদিন বিপুল কর্মী সর্মর্থক দের পাশাপাশি বিজেপির মহিলা কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো।

Post a Comment