বিজেপি প্রার্থীর সমর্থনে আরামবাগে অমিত শা এর রোড শো করে প্রচার
দি নিউজ লায়নঃ শুক্রবার হুগলি জেলার আরামবাগ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মধুসূদন বাগের সমর্থনে অমিত শাহ রোড শো করে প্রচার করেন। শুক্রবার বিকেলে হুগলি জেলার আরামবাগ এর কালিপুর মাঠে হেলিকপ্টারে করে নেমে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গাড়িতে করে এসে পৌঁছায় আরামবাগ বাস স্ট্যান্ড।এরপর দলের প্রার্থী মধুসূদন বাগ কে সঙ্গে নিয়ে হুড খোলা গাড়িতে করে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে রোড শো শুরু করেন। শেষ হয় আরামবাগ বসন্তপুর এলাকায়।
এই রোড শোতে হাজির ছিলেন আরামবাগ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মধুসূদন বাগ, আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ সহ বেশ কিছু নেতৃবৃন্দ। মাত্র দেড় কিলোমিটার রোড শো করেন অমিত শাহ। এদিন বিজেপির কর্মী সমর্থক দের থেকে রোড শো এ বেশি উপস্থিত ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।তবে অমিত শাহর রোড সো তে উপস্থিত দলীয় কর্মীদের মধ্যে কোন উৎসাহ উদ্দীপনা দেখা যায় নি।অমিত শাহ বলেন নন্দীগ্রামে দিদি হারবেন,বাংলায় ২০০ টির বেশি আসনে বিজেপি জয় লাভ করে বাংলায় ক্ষমতায় আসবে।বিজেপি ক্ষমতায় আসার পর আরামবাগের উন্নয়নে কাজ করবে।

Post a Comment