অ্যাকাউন্ট সিজ করে দেওয়ার কথা বলে এটিএমের তথ্য জেনে নিয়ে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ৮২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ - The News Lion

অ্যাকাউন্ট সিজ করে দেওয়ার কথা বলে এটিএমের তথ্য জেনে নিয়ে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ৮২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

 


দি নিউজ লায়ন; অ্যাকাউন্ট সিজ করে দেওয়ার কথা বলে এটিএমের তথ্য জেনে নিয়ে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ৮২ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। টাকা গায়েব হওয়ার পর প্রতারককে ফোন করেন প্রতারিত। অন্যের অ্যাকাউন্ট থেকে তাঁর অ্যাকাউন্টে ১০ হাজার টাকা ট্রান্সফার করা হলে তিনি টাকা ফেরত পাবেন বলে আশ্বাস দেওয়া হয় প্রতারিতকে। বিষয়টি বুঝতে পেরে তা অবশ্য করেন নি তিনি। প্রতারণার বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার মাধবডিহি থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত। কেস রুজু করে তদন্ত শুরু করেছে থানা। থানার এক অফিসার বলেন, কেস রুজু হয়েছে। তদন্ত চলছে।


মাধবডিহি থানার লোহাই গ্রামের বাসিন্দা স্বরূপ কুমার খাঁ এর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শ্যামসুন্দর শাখায় অ্যাকাউন্ট রয়েছে। দিনকয়েক আগে তাঁর মোবাইলে একটি ফোন আসে। ব্যাংকের ম্যানেজার পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করে তাঁকে অপর একটি ব্যাংকে লেনদেনে গণ্ডগোলের দরুণ তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান স্বপনকে। সে কারণে তাঁর অ্যাকাউন্টটি সিজ করে দেওয়া হয়েছে বলে জানানো হয় তাঁকে।


 এরপর তাঁকে ব্যালেন্স চেক করতে বলা হয়। তারপর তিনি ফোন রেখে দেন। কিছুক্ষণ পর তাঁর অ্যাকাউন্ট থেকে ৮২ হাজার ৫০০ টাকা গায়েব হয়ে যায়। ব্যালেন্স চেক করে তিনি দেখেন, অ্যাকাউন্টে মাত্র ১০২ টাকা পড়ে রয়েছে। এরপর তিনি যে নম্বর থেকে ফোন এসেছিল তাতে ফোন করেন। তাঁকে অন্য অ্যাকাউন্ট থেকে তাঁর অ্যাকাউন্টে ১০ হাজার টাকা ট্রান্সফার করার জন্য পরামর্শ দেওয়া হয়। তা হলেই খোয়া যাওয়া টাকা ফেরত আসবে বলে জানানো হয় তাঁকে। যদিও তিনি তা করেন নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.