ভোট গননার আগে নন্দীগ্রামে পঞ্চায়েত অফিসে চুরি, লোপাট নথি, হার্ডডিস্ক - The News Lion

ভোট গননার আগে নন্দীগ্রামে পঞ্চায়েত অফিসে চুরি, লোপাট নথি, হার্ডডিস্ক

 


দি নিউজ লায়ন;    ভোট গণনার 48 ঘন্টা আগে নন্দীগ্রামে চঞ্চল্য। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমদাবাদ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এ তালা ভেঙে নথিপত্র, কম্পিউটার এর হার্ড ডিস্ক ইত্যাদি চুরি। অভিযোগ বৃহস্পতিবার রাতে পঞ্চায়েত অফিসে সব লাইট বন্ধ ছিল। শুক্রবার সকালে চুরির ঘটনা প্রকাশ্যে আসে গোটা ঘটনার পিছনে রহস্য রয়েছে বলে অভিযোগ তৃণমূলের স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ ভাজপা ষড়যন্ত্রে এই ঘটনা ঘটেছে পঞ্চায়েত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সরানো হয়েছে গোটাটাই হয়েছে শুভেন্দুর নির্দেশে।


 পাশাপাশি তৃণমূল নেতৃত্বের প্রশ্ন ভোট গণনা উপলক্ষে নন্দীগ্রামে ঘনঘন টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী তারপরও কিভাবে পঞ্চায়েত অফিসের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটলো কি করছিল স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় বাহিনী! পুলিশ সূত্রে জানা গিয়েছে পঞ্চায়েত অফিসের তালা ভেঙ্গে গুরুত্বপূর্ণ কিছু নথি ছড়ানো হয়েছে এবং দুটি কম্পিউটারের হার্ডডিক্স খুলে নেওয়া হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এই নথিপত্র গুলিতে নিহত 100 দিনের কাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ছিল গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে পাশাপাশি যে পঞ্চায়েত অফিসে চুরি হয়েছে সেখানকার নিরাপত্তাব্যবস্থা পাঠানো হয়েছে পাশাপাশি নন্দীগ্রামের যে সমস্ত পঞ্চায়েত কার্যালয় রয়েছে সেখানেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.