খড়গপুর গ্রামীনের জটিয়ার জঙ্গলে প্রায় ১০ টি হাতির তাণ্ডব - The News Lion

খড়গপুর গ্রামীনের জটিয়ার জঙ্গলে প্রায় ১০ টি হাতির তাণ্ডব

 


দি নিউজ লায়ন;   শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ এলাকায় বনদপ্তর এর কলাইকুন্ডা রেঞ্জের এর অধীন জটিয়ার জঙ্গলে প্রায় দশটি টি দাঁতাল হাতি চলে আসে। এরপর ওই দশটি দাঁতাল হাতি বিভিন্ন এলাকায় গিয়ে তাণ্ডব শুরু করে ।এমনকি রাস্তার উপরে হাতি গুলি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। যার ফলে  জটিয়া এলাকার বাসিন্দারা সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়েন। গ্রামবাসীরা হাতিগুলিকে তাড়া করে জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা করলেও হাতি গুলি রাস্তা থেকে কিছুতেই সরছে না ।


যার ফলে সমস্যায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। বিষয়টি বনদপ্তর কে জানানো হয়েছে। তা সত্ত্বেও গ্রামবাসীদের আশঙ্কা হাতি গুলি গ্রামে ঢুকে রাতের বেলা তাণ্ডব চালাতে পারে। তাই হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন খড়গপুর গ্রামীণ এলাকার  জটিয়া জঙ্গল লাগোয়া গ্রাম গুলির বাসিন্দারা। বনদপ্তর এর পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাতিগুলির গতিবিধির উপর বন দফতরের পক্ষ থেকে নজরদারি শুরু করা হয়েছে বলে জানানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.