ভাঙড়ে আইএসএফ-কে পতাকা লাগাতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ ভাঙড়ে আইএসএফ-কে পতাকা লাগাতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙ্গর বিধানসভা কেএলসি থানার বামন ঘাটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজেদের গ্রামে দলীয় পতাকা লাগাচ্ছিলেন আইএসএফ কর্মী-সমর্থকরা। সেই সময়ে একদল তৃণমূল কর্মী তাঁদের পতাকা লাগাতে বাঁধা দেন। শুরু হয় বচসা। সেখান থেকেই পরিস্থিতি চরমে ওঠে। আইএসএফ-এর কর্মীদের একাধিক হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এই বিষয় কেএলসি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আইএসএফ কর্মীরা।

Post a Comment