আজ রাজ্যে প্রচারে আসছেন জয়া বচ্চন - The News Lion

আজ রাজ্যে প্রচারে আসছেন জয়া বচ্চন

 


দি নিউজ লায়নঃ  আজ ভোটের প্রচারে জেপি নাড্ডা। মমতা বন্দ্যোপাধ্যায়ও পরপর সভা করবেন।  আজ তৃণমূলের হয়ে রাজ্যে প্রচারে আসছেন জয়া বচ্চন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আজ পরপর প্রচার সারবেন। সব মিলিয়ে সপ্তাহের প্রথম দিনেই রাজ্যজুড়ে প্রচারে ঝড় তুলবে শাসক-বিরোধী সব পক্ষ।  রবিবার সন্ধ্যাতেই রাজ্যে এলেন জয়া বচ্চন। 


সোমবার থেকে শুরু করবেন প্রচার। এদিন সন্ধ্যায় জয়া বচ্চন শহরে পৌঁছতেই বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ডেরেক ও'ব্রায়েন ও চন্দ্রিমা ভট্টাচার্য। বিমানবন্দর থেকে বেরোতেই শঙ্খ ও উলুধ্বনিতে বরণ করে নেওয়া হয় জয়া বচ্চনকে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, টানা ৩দিন প্রচারে অংশ নেবেন জয়া বচ্চন। তৃণমূলের হয়ে প্রচার করবেন তিনি।কলকাতায় এসে প্রথমেই তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে অমিতাভ-জায়ার। এরপর টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের সমর্থনে প্রচার করবেন তিনি।


উল্টোদিকে, আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও দুই জেলা দলের প্রার্থীদের সমর্থনে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন। আজ হুগলিতে একগুচ্ছ সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। চুঁচুড়া, চণ্ডীতলা ও উত্তরপাড়া, কোন্নগরের সভা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আজ প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো। ভাঙড়ে তৃণমূল প্রার্থী রেজাউল করিমের সমর্থনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।     এরই পাশাপাশি আজ প্রচারে ঝড় তুলবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 


এছাড়াও আজ হুগলির চুঁচুড়া ও শ্রীরামপুরে জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দলীয় প্রার্থীদের সমর্থনে হুগলিতে সভা সেরে কলকাতায় উড়ে যাবেন নাড্ডা। টালিগঞ্জ ট্রামডিপো থেকে গড়িয়া মোড় পর্যন্ত রোড শো করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.