ভারতের সংবিধান নয়, রাজ্যে মমতা-সংবিধান চলে, কৈলাস - The News Lion

ভারতের সংবিধান নয়, রাজ্যে মমতা-সংবিধান চলে, কৈলাস

 


দি নিউজ লায়ন;   মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানের অভিযোগের জবাব দিলেন কৈলাস বিজয়বর্গীয়। এদিন তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, 'আমি ভগবানের কাছে প্রার্থনা করি, তাঁদের শুভবুদ্ধির উদয় হোক'। 'দিদি দুর্যোধন বলেন। দিদি রাবণ বলেন। দিদি যে শব্দ প্রয়োগ করেন, প্রধানমন্ত্রীও সেই ভাষায় কথা বললে ভালো হত কি? কত শালীনতার সঙ্গে দিদি বলেন, কত সম্মান করেন! তৃণমূল নেতাদের সেটা বোঝার মতো বুদ্ধি নেই।


 ভোটের দিন বুথে বসেই তিনি নিজে হাতে চিঠি লিখেছিলেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনকে। সেই চিঠির প্রেক্ষিতেই একেবারে  'মিনিটস' ধরে ধরে কড়া জবাব দিয়েছে কমিশন।  কৈলাস বিজয়বর্গীয় সোজাসাপ্টা প্রতিক্রিয়া, 'মমতা বন্দ্যোপাধ্যায় কাউকেই বিশ্বাস করেন না। ভারতের সংবিধান নয়, রাজ্যে মমতা-সংবিধান চলে। বাংলায় ভারতীয় সংবিধানকে কার্যকর করার জন্যই বিজেপিকে দরকার'।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.