করোনাকে তোয়াক্কা না করে স্বাস্থ্যবিধি না মেনেই ঝাড়গ্রাম সবজি বাজারে মানুষের ভিড়
দি নিউজ লায়ন; করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ঝাড়গ্রামে।পাল্লা দিয়ে ঝাড়গ্রাম জেলা জুড়ে করোনা সংক্রমনের সংখ্যা হু হু করে বাড়ছে।রাজ্য স্বাস্থ্য দপ্তর এর পক্ষ থেকে বারবার সচেতনামূলক বার্তা প্রচার করা হচ্ছে।সেই সঙ্গে মাস্ক ব্যবহার করতে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে সকলকে আবেদন জানানো হচ্ছে।সেইসঙ্গে ঝাড়গ্রাম জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রামের সবজি বাজার থেকে জেলার বিভিন্ন জায়গায় করোনা নিয়ে সচেতন করার সাথে সাথে মাস্ক বিতরণ করা হচ্ছে। তা সত্ত্বেও হুঁশ ফিরেনি মানুষের।
একশ্রেণীর মানুষ মুখে মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি না মেনেই ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম শহরের সবজি ও মাছ বাজারে ভিড় জমিয়েছেন।এইভাবে করোনাকে তোয়াক্কা না করে স্বাস্থ্যবিধি না মেনেই প্রতিনিয়ত ঝাড়গ্রাম সবজি ও মাছ বাজারে ও রাস্তা ঘাটে ভিড় জমানোর ফলে ঝাড়গ্রম শহরের বাসিন্দারা করোনা সংক্রমনের আশঙ্কা করছেন। ইতিমধ্যেই ১৭ ই এপ্রিল পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী ঝাড়গ্রাম জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানা যায়।ঝাড়গ্রাম জেলায় মোট করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৪০ জন।
ঝাড়গ্রাম জেলা জুড়ে যে ভাবে হু হু করে করোনা সংক্রমনে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে।প্রশাসনের পক্ষ থেকে করোনা নিয়ে মানুষকে সচেতন হওয়ার আবেদন জানানো সত্বেও রাস্তায় পথ চলতি মানুষ থেকে বাইক আরোহী বেশির ভাগ মানুষের মুখে কোন মাস্ক নেই।তাই করোনা নিয়ে এক শ্রেণীর মানুষের এখনো কোন হুঁশ নেই ।তাই করোনা নিয়ে এক শ্রেণীর মানুষ কবে সচেতন হবে তা নিয়ে ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

Post a Comment