বিয়েতে পণের দাবি মতো এন্ড্রোয়েড মোবাইল না পেয়ে স্ত্রীকে খুন ! - The News Lion

বিয়েতে পণের দাবি মতো এন্ড্রোয়েড মোবাইল না পেয়ে স্ত্রীকে খুন !

 


দি নিউজ লায়নঃ    বিয়েতে পণের দাবি মতো এন্ড্রোয়েড মোবাইল সেট না দেওয়ায় স্ত্রীর উপর নির্যাতনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এরপরই বুধবার সকালে রহস্যজনক অবস্থায় ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় শ্বশুর বাড়ির শোবার ঘর থেকে। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ , তাদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দিয়েছে অভিযুক্ত জামাই সহ শ্বশুর বাড়ির লোকেরা। 


চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার রাহুত গ্রামে। বিষয়টি জানতে পেরে ওই এলাকায় তদন্ত যায় পুরাতন মালদা থানার পুলিশ। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। পাশাপাশি মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃত গৃহবধূর নাম ফাহমিদা বিবি (১৮)। 


তার বাবার বাড়ি ইংরেজবাজার থানার নরহাটা গ্রাম পঞ্চায়েতের আনন্দিপুর এলাকায়। পেশায় দিনমজুর সাহাবুল শেখের মেয়ে ফাহামিদার সাথে গত ছয় মাস আগে পুরাতন মালদা থানার রাহুত গ্রামের বাসিন্দা রাক্কু শেখের ছেলে জহুরুল শেখের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই পনের দাবী করে গৃহবধূর স্বামী শ্বশুরবাড়ির লোকেরা। বিয়ের পরে নগদ ২৫ হাজার টাকা দেওয়া হয় স্বামী জহুরুলকে। এরপরেও গৃহবধূকে আরো কুড়ি হাজার টাকা চাপ দেওয়া হয়। সেই টাকায় অ্যান্ড্রোয়েড মোবাইল সেট কেনার কথা জানানো হয় শ্বশুরবাড়ি পক্ষ থেকে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.