বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চল থেকে বাইসন লোকালয়ে তান্ডব চালালো
দি নিউজ লায়নঃ ফের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চল থেকে বাইসন লোকালয়ে তান্ডব চালালো। এই ঘটনায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া বন বস্তিতে ব্যাপক আতংক ছড়িয়েছে। বুধবার সাত সকালে বাইসনের আতঙ্ক ছড়িয়ে পড়ল আলিপুরদুয়ার ২ ব্লকের পদ্মের পাড় এলাকায়।বন দফতর সুত্রে জানা গিয়েছে, এদিন ভোরে পথ ভুলে একটি বাইসন ঢুকে পড়ে ওই গ্রামে।টানা দুই ঘন্টা ধরে গোটা গ্রামে দাপিয়ে বেড়ায় সেটি।একটি বাঁশ ঝোপে ঢুকে পড়ে সেটি।আলিপুরদুয়ার শহর লাগোয়া ওই গ্রামে বাইসন ঢুকেছে, সে খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের হুড়োহুড়ি শুরু হয়ে যায়।বাইসনটি দিকভ্রান্ত হয়ে এক গ্রামবাসীর বাড়িতে ঢুকে পড়ে।একটি ঘরে ভেঙ্গে দেয়।সেখান থেকে পাশের একটি বাড়িতে একটি ঘরের আংশিক ক্ষতি করে।এর পর আবার একটি বাঁশঝোপে ঢুকে পড়ে।
খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ওই গ্রামে চলে আসেন।কিছু ক্ষণের মধ্যে বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে উদ্ধার করে নিয়ে যায় তাঁরা। স্থানীয় গ্রামবাসী পঙ্কজ রায় জানান,বাইসন বাইসন চিৎকারে এদিন ভোরে ঘুম ভাঙ্গে।হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখে গ্রামের একটি বাঁশঝোপে আশ্রয় নিয়েছে সেটি।কিছু ক্ষণের মধ্যে প্রচুর মানুষ জমে যায় সেখানে।বাইসনের আতঙ্ক ছড়িয়ে পড়ে।কেউ জখম না হলেও দুটি বাড়ির ক্ষতি করে সেটি।তবে বনদফতরের তৎপড়তায় সেটি ঘুমপাড়ানি গুলি মাধ্যমে কাবু হওয়ায় স্বস্তি পাই আমরা সবাই।চাপড়ের পাড় ২ গ্রাম পঞ্চায়ের রবীন্দ্রনাথ দাস জানান,বাইসনের খবর পেয়ে স্বাভাবিক ভাবে পদ্মের পাড় এবং আশপাশের গ্রামগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে বনদফতরের কর্মীরা দ্রুততার সঙ্গে ঘুমপাড়ানি গুলির মাধ্যমে বাইসনটিকে কাবু করতে সক্ষম হয়েছে তাঁর জন্য বনদফতরকে ধন্যবাদ জানাচ্ছি।বনকর্তারা জানিয়েছেন,বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চল থেকে সম্ভবত এদিন রাতে বাইসনটি পথ ভুলে লোকালয়ে চলে আসে। দিনের আলো ফুটতেই সেটি দিকভ্রান্ত হয়ে পড়ে।তবে দ্রুত ঘুমপাড়ানি গুলির মাধ্যমে বাইসনটিকে কাবু করা সম্ভব হয়েছে।কেউ জখম বা বড় ক্ষয়ক্ষতি হয়নি।

Post a Comment