কমিশনের নির্দেশ থোরাই কেয়ার! হাবড়া বাজারে আলু পটল লঙ্কা লেবু কিনে চুটিয়ে প্রচার রাহুলের - The News Lion

কমিশনের নির্দেশ থোরাই কেয়ার! হাবড়া বাজারে আলু পটল লঙ্কা লেবু কিনে চুটিয়ে প্রচার রাহুলের

 


দি নিউজ লায়নঃ    নির্বাচন কমিশনকে রীতিমতো  বুড়ো আঙুল দেখিয়ে  ৪৮  ঘণ্টার প্রচারে নিষেধাজ্ঞা অমান‍্য করলেন হাবড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহা। হাবড়ার  বিজেপি প্রার্থী বুধবার সকাল থেকেই প্রচার না করেও প্রচার মাধ্যমের সামনেই রইলেন । আজ সকাল দশটা নাগাদ তিনি হাবরা বড় বাজারে এসে আলু-পটল লঙ্কা, লেবু ,মসুর ডাল হলুদ এমনকি মিষ্টি কিনলেন, বাজার করলেন। সঙ্গে ছিলেন কর্মী-সমর্থকরা। যদিও তিনি কোনো রকম প্রচার করেন নি। 


কিন্তু তার এইভাবে বাজারে  জনসমক্ষে আসা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয়বাবু জানান তিনি নির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘন করছেন উনি ভদ্র মানুষ হলে বাড়িতেই বসে থাকতেন   পালটা রাহুলের জবাব নির্বাচন কমিশন আমাকে বলেনি বাড়িতে বসে থাকতে আর আমার বাজার করার অধিকারও নির্বাচন কমিশন কেড়ে নেয়নি  বাজার করেই ক্ষান্ত হননি তিনি এরপরে বেলা এগারোটা নাগাদ পৃথিবী এলাকার একটি জমিতে গিয়ে লাঙ্গল এ  বলদ জুড়ে নিয়ে চাষ করা শুরু করেন। 


 এ ব্যাপারেও হাবড়া ১ বিডিও অফিসে অভিযোগ দায়ের করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক।  তিনি জানান  সবটাই হাবরা ১  বিডিও অফিসে লিখিত আকারে কমপ্লেন করেছেন।  নির্বাচন কমিশন তার বিচার করবে। সব মিলিয়ে রাহুল এর কাণ্ডে এবার জমজমাট হাবড়া। রাহুল জানান তিনি কোনো অন্যায় করেন নি । এগুলো কোনোমতেই প্রচার নয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.