পুলিশ সুপারের অপসারণের দাবি তৃণমূলের
দি নিউজ লায়ন; বিধানসভা নির্বাচনে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার শ্রী হরি পান্ডে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। তার নির্দেশে প্রতিটি থানার দায়িত্বপ্রাপ্ত ওসি আইসিরা তৃণমূল কর্মীদের উপর অত্যাচার করছে। এই কারণে এবার জেলার পুলিশ সুপারের অপসারণের দাবি তুললেও হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিরশিবপুরের মহেশপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই দাবি তুলল হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পুলক রায়।
শুধু তাই নয় ইতিমধ্যে এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার সুনিল আরোরার পাশাপাশি রাজ্যের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে শনিবার হাওড়া গ্রামীণ এলাকায় উলুবেড়িয়া পূর্ব ও পাঁচলা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এই দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনীতি মহল।এদিনের এই সাংবাদিক সম্মেলন থেকে পুলক রায় জানান গণতন্ত্রের সবথেকে বড় উৎসবে মানুষ শামিল হওয়ায় তৃতীয় দফার নির্বাচনে হাওড়া গ্রামীণ জেলায় কোন সমস্যা হয়নি। সেই কারণে গড়ে ৮৫ থেকে ৮৬ শতাংশ ভোট পড়েছে। কিন্তু ওর পরবর্তী সময় কয়েকটি ঘটনায় জেলার পুলিশ সুপারের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়।
পুলক রায় অভিযোগ করেন ভোট-পরবর্তী হিংসায় তৃণমূল কর্মীরা আক্রান্ত হলেও পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে পুলিশ সুপারের নির্দেশে অতি সক্রিয়তা সঙ্গে আমাদের দলের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে হয়রানি করছে। তিনি অভিযোগ করেন জেলার পুলিশ সুপার বিজেপির দালালি করছে এমনকি তার ভূমিকা বিজেপির জেলা সভাপতির মত বলে অভিযোগ করেন পুলক রায়। শনিবারের নির্বাচনে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার যদি এই ধরনের পক্ষপাতিত্ত মূলক আচরণ করেন তাহলে পুলিশ সুপারের অফিস ঘেরাও এর পাশাপাশি হাজার-হাজার তৃণমূল কর্মী রাস্তায় নামবেন বলে হুঁশিয়ারি দেন পুলক রায়। এদিনের এই সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডাঃ নির্মল মাজি, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর অরুনাভ সেন, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুকান্ত পাল, জেলার নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত নেতা জওহর রাহী রানা।

Post a Comment