গ্রীষ্মকালে বন্যপ্রাণীদের জলের সংকট দূর করতে ভাদুতলা বনবিভাগের উদ্যোগে কৃত্রিমভাবে পানীয় জলের ব্যবস্থা
দি নিউজ লায়ন; গ্রীষ্মকালে বন্য প্রাণীদের জলের সংকট দূর করতে এবার নতুন উদ্যোগ গ্রহণ করল বন বিভাগের আধিকারিকরা।পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভাদুতলা বনবিভাগের উদ্যোগে এবং মেদিনীপুর বন বিভাগের সহযোগিতায় কৃত্তিম ভাবে তৈরি করা হলো বন্যপ্রাণীদের জন্য পানীয় জলের ব্যবস্থা। তবে বনবিভাগের এই প্রচেষ্টা দেখে যথেষ্ট আপ্লুত হয়েছে প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ।
বুধবার ভাদুতলা বনবিভাগের আধিকারিক পাপন মহান্ত বলেন মূলত গ্রীষ্মকাল এলেই বনাঞ্চল গুলি তে জলের সংকট দেখা দেয়, তাই বন্যপ্রাণীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে,আমরা প্রত্যেক বছর গ্রীষ্মকালে এই উদ্যোগ গ্রহণ করে থাকি, পাশাপাশি বন্যপ্রাণীদের রক্ষার্থে এবং বনাঞ্চল রক্ষার্থে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে তিনি বলেন বন্য পশু শিকার করবেন না এবং গাছ কাটবেন না এতে একদিকে যেমন পৃথিবীর ভারসাম্যের ক্ষতি হয় ,তেমনি ক্ষতি হয় বন্যপ্রাণীদের,তাই সব সময় নিজেকে ও সচেতন থাকতে হবে এবং অন্যকেও এই বিষয় নিয়ে সচেতন করতে হবে। তবে বনবিভাগের আধিকারিকদের এই উদ্যোগ এবং সচেতনতায় আদৌ কি সাধারণ মানুষের হুঁশ ফিরবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েই যাচ্ছে।

Post a Comment