গড়চুমুকের মৃগদাব বন্ধ রাখার সিদ্ধান্ত
দি নিউজ লায়ন; রক্ষণাবেক্ষণের জন্য বৃহস্পতিবার থেকে হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গড়চুমুক মৃগদাব বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বন দপ্তর। বন দপ্তর সূত্রের খবর আগামী ১০ মে পর্যন্ত মৃগদাব বন্ধ থাকবে। ইতিমধ্যে এই ব্যাপারে বিগপ্তি টাঙানো হয়েছে। সূত্রের খবর মৃগদাব বন্ধ থাকলেও পর্যটন কেন্দ্র খোলা থাকবে।
হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গড়চুমুক নদী তীরবর্তী হওয়ায় এর নৈসর্গিক শোভা দেখতে সারা বছর পযটকদের ভীড়ে জমজমাট থাকে এই পর্যটন কেন্দ্র। বিশেষ করে মৃগদাবের ভিতরে থাকা মিনি চিড়িয়াখানার বিভিন্ন পশুপাখির টানে পর্যটকরা ছুটে আসে এখানে।আর এই মৃগদাব বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বন দপ্তর। বন দপ্তরের আধিকারিকদের বক্তব্য মৃগদাবের পশুপাখিদের থাকার জায়গাগুলো আরো সুন্দর করে তোলার জন্য কিছুদিন মৃগদাব বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Post a Comment