পুকুর থেকে এক মহিলার দেহ উদ্ধার
দি নিউজ লায়ন; বুধবার পুকুর থেকে এক মহিলার দেহ উদ্ধার করল পুলিশ।মৃত মহিলার নাম বাসন্তী মন্ডল(৪৫)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার খাঁড়া পাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে খাঁড়া পাড়া এলাকায় এদিন সকালে একটি পুকুরের জলে এক মহিলার দেহ ভাসতে দেখতে পায় স্থানীয় মানুষজন।তারা সঙ্গে সঙ্গে থানায় খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।এদিকে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে গত ১৩ এপ্রিল মহিলা বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি।ফলে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ জানান এক মহিলার দেহ উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment