তারের মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক অস্থায়ী বিদ্যুৎ কর্মীর
দি নিউজ লায়ন; তারের মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক অস্থায়ী বিদ্যুৎ কর্মীর। ঘটনায় আহত হন আরও একজন । ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার আড়ষা থানার কাঁটাডি খুকড়ামুড়া গ্রামের আমবাগান এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মিঠুন রাজোয়াড়। তার বাড়ি পুরুলিয়া ২নম্বার ব্লকের মালথোড় গ্রামে। সে বিদ্যুৎ দপ্তরের ঠিকা শ্রমিকের কাজ করত।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগিয়েছে, এদিন দুপুরে খুকড়ামুড়া গ্রামের কাছে বিদ্যুৎপোস্টে কয়েক জন ঠিকা শ্রমিক তার সারাইয়ের কাজ করার সময় কোন ভাবে শর্ট সার্কিট হয়ে যায়। ঘটনায় এক বিদ্যুৎ ঠিকা শ্রমিক নিচে পড়ে গেলেও অন্যজন তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঝুলতে থাকে। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদেরকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে মিঠুনকে মৃত বলে ঘোষণা করেন কর্মরত চিকিৎসক।

Post a Comment