ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে, এই নির্বাচনটা কোন মন্দির বা মসজিদ বানানোর জন্য নয়, দেব - The News Lion

ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে, এই নির্বাচনটা কোন মন্দির বা মসজিদ বানানোর জন্য নয়, দেব

 


দি নিউজ লায়ন;    ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে। আপনি হিন্দু না মুসলিম তা নিয়েও রাজনীতি হচ্ছে। আমার এই জায়গাটাই সত্যি আপত্তি রয়েছে। এই নির্বাচনটা কোন মন্দির বা মসজিদ বানানোর জন্য নয়। এই নির্বাচনকে হচ্ছে বাংলার প্রত্যেকটি মানুষকে ভাল রাখার নির্বাচন। বালুরঘাটের সভা থেকে নাম না করে ভাজপাকে আক্রমণ তৃণমূল সাংসদ দেবের। তিনি বলেন, যখন পরিযায়ী শ্রমিকরা দিনের-পর-দিন হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন, অনেকে না খেতে পেয়ে মারা গেছেন, অনেকে রাস্তায় মারা গেছে, তখন এইসব হিন্দু নেতারা কোথায় ছিলেন, কেউ তো তাদের বাঁচাতে যাননি।


 তাহলে আজকে কি করে বলতে পারে হিন্দুরা সুরক্ষিত নেই? মানুষ যখন বিপদে পড়ে তখনই নেতা-মন্ত্রীদের দরকার সত্যি পড়ে। কিন্তু তখন এইসব নেতারা বাড়ির দরজা বন্ধ করে বাড়িতে বসে ছিল। তারা এখন বলছে হিন্দুরা সুরক্ষিত নেই। মানুষকে ধর্মের সুড়সুড়ি দিয়ে ভোট কামান খুব সহজ। কাজের সময় সত্যিই কাউকে পাওয়া যায় না। দায়িত্ব নিয়ে বলছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা গোটা রাজ্য চষে ফেলেছিলেন।


 তাই বাংলার উন্নয়নের স্বার্থে মমতা কে সমর্থন করুন। এদিন প্রথমে কামারপাড়া হাটখলায় বালুরঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্তের সমর্থনের জনসভা করেন। এরপর চলে যান বুনিয়াদপুর। সেখানে হরিরামপুরের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে জনসভা করেন। সেখান থেকে পতিরাম ফুটবল ময়দানে আসেন। সেখানে তপন বিধানসভার তৃণমূল প্রার্থী কল্পনা কিস্কুর হয়ে জনসভা করেন। সেখান থেকে কুশমণ্ডিতে যান। সেখানে তৃণমূল প্রার্থী রেখা সমর্থনে জনসভা করেন অভিনেতা দেব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.