মাস্ক না পরলে বাসে চড়া যাবে না কড়া পদক্ষেপ বাস ওনার্স এসোসিয়েশনের
দি নিউজ লায়ন; বাসযাত্রী দের মাস্ক পরার অনিহা কাটাতে কড়া পদক্ষেপ নিল পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স এসোসিয়েশন । কোনো কোনো যাত্রী বাসে ওঠার সময় মাস্ক পরলেও আসনে বসার পরই তা খুলে ফেলছেন। পুলিশি হুঁশিয়ারির পর প্রতিটি বাস মালিক তাঁদের চালক , কন্ডাক্টর , খালাসীদের জানিয়েছেন , বিনা মাস্কের যাত্রী থাকলেই বাস থেকে নামিয়ে দিতে হবে। সম্প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়। বাস থামিয়ে মাস্ক না পরা যাত্রীদের বাস থেকে নামিয়ে মাস্ক পরিয়ে পুনরায় বাসে তোলা হয়।
এই প্রবণতা ঠেকাতে শুক্রবার মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বাস ওনার্স এসোসিয়েশনের পক্ষ থেকেও বিভিন্ন বাসে অভিযান চালানো হয়। পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে বাসে ওঠার আগে মাস্ক ব্যাবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।মাস্ক ব্যবহার না করলে বাসে উঠতে দেওয়া হবে না।সেই সঙ্গে বাসে উঠে সিটে বসার পর প্রত্যেক বাসযাত্রী কে মাস্ক মুখ থেকে খুলতে নিষেধ করা হয়েছে।করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের নির্দেশ মেনে সবাই কে মাস্ক ব্যবহার করার ও সামাজিক দূরত্ব মেনে চলার আবেদন জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা বাসওনার্স এসোসিয়েশন কর্তৃপক্ষ।

Post a Comment