প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে করোনা ভাইরাস এর সঙ্গে তুলনা করে প্রচারে খোঁচা জোড়া টলি তারকা প্রার্থীর
দি নিউজ লায়ন; ঝটিকা সফরে জোড়া টলি তারকা প্রার্থী সোহম চক্রবর্তী ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সুতি সহ পার্শ্ববর্তী বড়ো শিমূল মাঠে তৃণমূল প্রার্থী আখরুজ্জামানের সমর্থনে এসে প্রচারে ঝড় তুলে ঐ দুই তারকাই বিজেপিকে নিশানা করেন। প্রার্থী ছাড়াও এদিনের উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সংসদ সদস্য খলিলুর রহমান, জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান ও পঞ্চায়েত সমিতির সভাপতি শাহিন সিদ্দিকী। এদিন সোহম চক্রবর্তী তাঁর ভাষণে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি কে কটাক্ষ করে বলেন, দেশ বহু আগে থেকেই করোনা ভাইরাসে আক্রান্ত।
এই ভাইরাসকে ভোটের টিকা দিয়ে দূর করতে হবে"।অন্যদিকে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার প্রতিটি মানুষের কথা ভাবছেন, মা বোন ও মহিলাদের কথা ভাবছেন, তখন কিছু বহিরাগত বিজেপি বাংলায় এসে বাংলার মহিলাদের অসম্মান ও বাংলার সংস্কৃতি নষ্ট করছে। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকেও এরা অসম্মান করতে ছাড়ে না। লকডাউনের সময় এদের দেখা পাওয়া যায়নি, আবার ভোটের আগে এরা সোনার বাংলা গড়বে বলে অনবরত ভাঁওতা দিয়ে চলছে। বাংলার মানুষকে এত সহজে বোকা বানানো যাবে না"।
মূল্যবৃদ্ধি প্রসঙ্গ তুলে সায়ন্তিকা বলেন,"বাংলার নেত্রী যখন দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে তখন এরা গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৯০০ টাকা করে রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে। এদের অত্যাচারে সাধারণ মানুষের হাঁড়িতে চাল ফুটতে লজ্জা পায়"। অপরদিকে, অভিনেতা সোহম চক্রবর্তী বলেন, "২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশ করোনায় আক্রান্ত। করোনা যেমন আমাদের প্রিয়জন থেকে শুরু করে কাজকর্ম ছিনিয়ে নিচ্ছে, নরেন্দ্র মোদির এই বিজেপি সরকারও দেশের ততটাই ক্ষতি করছে"।

Post a Comment